ঘরে প্রণীর ছবি, কার্টুন, প্রতিকৃতি বা মূর্তী থাকলে সে ঘরে সালাত আদায় করার বিধান কি?
-------------------------------------------
প্রশ্ন: -----আমাদের ঘরে খাতা-পত্র, প্যাকেট ইত্যাদিতে ছবির মতো কার্টুন থাকে। এগুলোর জন্য সে ঘরে নামাজ পড়লে কি তা সহীহ হবে? বা এতে করে কি ঘরে রহমতের ফেরেশতা আসবে না?

উত্তর: --যে ঘরে প্রাণীর ছবি, কার্টুন, প্রতিকৃতি, মূর্তি ইত্যাদি থাকবে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাই সেগুলোকে ঘর থেকে সরানো অথবা আসবাব-পত্রে যে সকল প্রাণীর ছবি বা প্রাণীর কার্টুনের ছবি আছে সেগুলোর মুখমণ্ডল কালি দিয়ে বা যে কোনভাবে মুছে দেয়া জরুরি।