Showing posts with label পর্দা-হিজাব/ হিযাবের বিস্তারিত বিধিবিধান. Show all posts
Showing posts with label পর্দা-হিজাব/ হিযাবের বিস্তারিত বিধিবিধান. Show all posts

Monday, August 27, 2018

প্রশ্ন: মহিলাদের মুখমণ্ডল কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের মুখ ঢাকা কি জরুরী?

প্রশ্ন: মহিলাদের মুখমণ্ডল কি পর্দার অন্তর্ভুক্ত? 
-----------------------------

উত্তর:
এ বিষয় সঠিক কথা হল, মহিলাদের মুখমণ্ডল পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং তা পরপুরুষদের সামনে ঢাকা ফরজ। এ মর্মে কয়েকটি দলীল নিন্মরূপ:
১. আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, 
﴿ يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٥٩ ﴾ [الاحزاب: ٥٩] 
‘হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মু’মিনদের নারীগণকে বল, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।’ {সূরা আল-আহযাব, আয়াত : ৫৯} 
পর্দা বিষয়ে এ আয়াত অত্যন্ত পরিস্কার ও স্পষ্ট। কারণ, এ আয়াত থেকে জানা যায়, পর্দার নির্দেশের মধ্যে মুখমণ্ডলও অন্তর্ভুক্ত। তাছাড়া এ আয়াতে আযওয়াজে মুতাহহারাত (রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতঃপবিত্র সহধর্মীনীগণ) ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণের সঙ্গে মুসলিম মহিলাদেরও সম্বোধন করা হয়েছে। 

এ আয়াতে ‘জালাবীব’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা

Thursday, July 5, 2018

মাহরাম_কি ? মাহরাম কারা? গায়রে মাহরাম কি? গায়রে মাহরাম কারা?

মাহরাম_কি ?
- যে সকল পুরুষের সামনে নারীর
দেখা দেওয়া,কথা বলা জায়েজ এবং যাদের সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম তাদের কে শরীয়তের পরিভাষায় মাহরাম বলে|


মাহরাম কারা?
-সূরা আন নূরের ৩১ নং আয়াতে আল্লাহ তায়ালা নারীর মাহরাম নির্ধারিত করে দিয়েছেন|

গায়রে মাহরাম কি?
- যে সকল পুরুষের সামনে যাওয়া
নারীর জন্য শরীয়তে জায়েজ নয়
এবং যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ তাদের কে গায়রে মাহরাম বলে|

→বস্তুতঃ

Monday, June 25, 2018

প্রশ্ন: মহিলার জন্য নিজ বাড়িতে মাথায় কাপড় দিয়ে রাখা কি জরুরি?★খ. অনেকে বলে যে, মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয়না, এটা কি ঠিক?★গ. আমরা মুসলিম মহিলাদের সামনে শরীরের কতটুকু খোলা রাখতে পারবো?★ঘ. আর অমুসলিম মহিলাদের সামনে কি পর্দা করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হবো।



প্রশ্ন: মহিলার জন্য নিজ বাড়িতে মাথায় কাপড় দিয়ে রাখা কি জরুরি?★খ. অনেকে বলে যে, মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয়না, এটা কি ঠিক?★গ. আমরা মুসলিম মহিলাদের সামনে শরীরের কতটুকু খোলা রাখতে পারবো?★ঘ. আর অমুসলিম মহিলাদের সামনে কি পর্দা করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হবো।
°°°°°°°°°°°°°°°°°°°
উত্তর:

🔻 ক.বাড়িতে থাকা অবস্থায় যদি তাকে কোন গাইরে মাহরাম পুরুষ (যাদের সাথে বিবাহ বৈধ ) দেখার সম্ভাবনা থাকে তাহলে তার সামনে মাথা ও মুখ মণ্ডল সহ সারা শরীর আবৃত রাখা আবশ্যক। আর কোন মাহরাম পুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মাথা ও মুখমণ্ডল ঢাকা আবশ্যক নয়।
🔻 খ. বাড়িতে থাকা অবস্থায় মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না-এটি একটি ভিত্তিহীন ও বাতিল কথা।
🔻 গ. মুসলিম মহিলার সামনে চেহারা, মাথা, গলা, দু হাতের কবজী, দুহাতের বাহু, দু পায়ের পাতা ও দুপায়ের নলা ছাড়া সবার্ঙ্গ ঢেকে রাখা জরুরী।

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...