প্রশ্নঃ পা ছুঁয়ে সালাম করা যাবে? বিয়ের পরে অনেক শ্বশুর-শাশুরি পা ছুঁয়ে সালাম করার জন্য বাধ্য করে, কি করবো?
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
উত্তরঃ পা ছুঁয়ে সালাম করা, কদমবুসি করা বা পায়ে চুমু খাওয়া, পদধূলি নেওয়া - এই সবগুলো কাজ হচ্ছে মুশরেক জাতি হিন্দুদের অনুকরণে নিকৃষ্ট একটি বিদআ’ত। মূলত কবর মাযার পূজারী আর পীর পূজারীরা মুসলমানদের মাঝে এই কু-প্রথা ঢুকিয়েছে। উল্লেখ করা যেতে পারে, এই বেদাতীরা কবর মাযার ও তাদের পীর বুজুর্গদেরকে সেজদাহ পর্যন্ত করে (নাউযুবিল্লাহ), সুতরাং পা ছুঁয়ে সালাম করা তাদের কাছে কোন ব্যপারই না।
.
আফসোস !
আজ পর্যন্ত কোনো হিন্দু বা কাফেরকে দেখলাম না মুসলমানদের ধর্মের কোনো কিছু অনুকরণ করতে। মুসলমান জাতি হিন্দুয়ানি কালচার অনুকরণ করার জন্য এতো দিওয়ানা হবে কেনো?
.
বিঃ দ্রঃ পা ছুঁয়ে সালাম করতে গেলে কোনো মানুষের সামনে মাথা ঝুঁকানো হয়, যা সম্পূর্ণ হারাম এবং কুফুরী কাজ। মুসলমানদের মাথা শুধুমাত্র এক আল্লাহর সামনেই নত হয় - নামাযের রুকু ও সিজদাতে, অন্য কারো জন্য না।
______
.
সমস্যা হচ্ছে, সমাজের অজ্ঞ লোকদেরকে নিয়ে – জানেনা ইসলাম একফোটা, ক্বুরআন হাদীস না জেনেই বড় বড় ফতোয়া ছাড়ে আর নিরীহ ছেলের স্ত্রীদেরকে বাধ্য করে এই হারাম কাজটা করার জন্য। দেবদাস মার্কা স্বামী খাম্বার মতো দাঁড়িয়ে থাকে – তার স্ত্রীকে হারাম কাজে বাধ্য করা হচ্ছে, বাঁধা না দিয়ে বোবা শয়তান সেজে বসে থাকে। খুব সম্ভবত, এই ধরণের লোকগুলো মানুষকে খুশি করার জন্য নিজেও শ্বশুড়বাড়ি গিয়ে পায়ের ধূলা নেওয়ার জন্য অন্যের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। এদেরকে ইসলাম শেখানো জরুরী, এদের মূর্খতার কারণে পুরো সমাজে বিপর্যয় দেখা যাচ্ছে, নিজে ইসলাম জানেনা – অন্যদের ইসলাম পালনে বাঁধা সৃষ্টি করে। সমাজের লোকেরা পাপ কাজে লিপ্ত থাকলে যদি আযাব আসে, সেটা ভালো-মন্দ সবাইকে স্পর্শ করে। তাই আমাদের মুসলমানদের থেকে শিরক ও বিদআ'ত উৎখাত করার জন্য ক্বুরআন ও সুন্নাতের দাওয়াত ও তাবলীগে আরো বেশি মনোযোগী হতে হবে।
______
.
যেই প্রসংগে কথাগুলো বলাঃ
.
শ্বশুড়-শ্বাশুড়ি আশা করলেই যে সব আশা পূরণ করতে হবে এমন না, হারাম কাজে তাদের কেন, স্বামীর আদেশও মান্য করা যাবেনা। ইসলামের বিধান হচ্ছেঃ জায়েজ কাজে স্বামীর আনুগত্য করতে হবে, যদিও সেটা কোনো স্ত্রীর ভালো না লাগে বা সে ঐ বিষয়ের সাথে একমত না হয়।
.
কিন্তু, স্বামী যদি এমন কোনো কথা বলে, যা কুরআন ও সুন্নাহর বিপরীত তাহলে সেটা মানা যাবেনা। আজকাল অনেক মুসলিম(!) পুরুষ তার স্ত্রী পর্দা করুক পছন্দ করেনা, এই ব্যাপারে স্বামীর অনুগত্য করা চলবেনা।
.
এ প্রসংগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “খালিক (সৃষ্টিকর্তার) অবাধ্য হয়ে কোনো মাখলুকের (সৃষ্টির) আনুগত্য নেই।” [মুসনাদে আহমাদ ও হাকিম]
______
.
আর কেউ যদি মানুষকে খুশি করার জন্য আল্লাহর আদেশ অমান্য করে তাহলে তার পরিণতি সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
.
“যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআ’লাকে অসন্তুষ্ট করে, তাহলে আল্লাহ তাআ’লা তার প্রতি অসন্তুষ্ট হন। পরিণতিতে আল্লাহ তাআ’লাকে অসন্তুষ্ট করিয়া যাদেরকে সে সন্তুষ্ট করিয়াছিল, তারাও অসন্তুষ্ট হয়। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআ’লা তার প্রতি সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআ’লাকে সন্তুষ্ট করার জন্যে যাহাদেরকে সে অসন্তুষ্ট করেছিলো, তাদেরকেও আল্লাহ তাআ’লা সন্তুষ্ট করেন। সেই সব অসন্তুষ্ট লোকদের দৃষ্টিতে আল্লাহ তাআ’লা তাকে উত্তম করে দেন, সেই ব্যাক্তির কথা ও কাজকে তাহাদের দৃষ্টিতে শোভণীয় করে দেন।” [সুনানে আত-তিরমিযী]
Subscribe to:
Post Comments (Atom)
প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?
প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...
-
ছোট শিশুদের বাঁশিযুক্ত জুতা পরানো যাবে কি? -আতীকুর রহমান, চৌদ্দগ্রাম, চট্টগ্রাম। উত্তর : বাদ্য-বাজনা ইসলামে হারাম। তাই বাঁশি ও বাজনাযু...
-
হারাম বস্ত্ত দিয়ে চিকিৎসা করা হারাম বস্ত্ত দিয়ে চিকিৎসা করাও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: إِنَّ اللهَ تَعَ...
-
বে-নামাযী / আধা নামাযীর বিধান . ============================= বে-নামাযীর বিধান সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে, বে-না...
-
আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় আছেন ? আহলে সুন্নাত ওয়াল জামআতের সকল ইমামের অন্যতম আকীদা হচ্ছে মহান আল্লাহ আরশে আযীমে সমুন্নত। সাহাবায়ে কেরাম ও...
-
গরীব ও খ্যাতিহীন মুসলিমদের মাহাত্ম্য বা মর্যাদাঃ দুর্বল, গরীব ও খ্যাতিহীন মুসলিমদের মাহাত্ম্য আল্লাহ তা‘আলা বলেন, ﴿ وَٱصۡبِرۡ نَفۡسَ...
-
কুরআনের তেলাওাত সহ বাংলা অনুবাদ (অডিও – mp3)- শেইখ সাউদ আস সুরাইম ঃ প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না রহমান রহীম আল্লাহ্ তায়ালা...
-
মাহে শাবান ও শবে বরাতঃ করণীয় ও বর্জনীয় হিজরী সনের ৮ম মাস হচ্ছে শাবান মাস। তার পরই আসে বছরের শ্রেষ্ঠ রামাযান মাস। সে হিসেবে মুসলিম...
-
১০৮। সুরাহ আল কাউসার (1-3) 108.সুরাহ আল কাউসার (1-3) ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু করছি আল্লাহর নামে যিনি পরম ...
-
রাসুলুল্লাহ(সাঃ) কি জীবিত না মৃত? প্রত্যেক মানুষ মরণশীল । আল্লাহ বলেন –“কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত” –প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদ...
-
আল্লাহ কোথায়?আরশে না সর্বত্রই বিরজমান ? আহলে সুন্নাত ওয়াল জামআতের সকল ইমামের অন্যতম আকীদা হচ্ছে মহান আল্লাহ আরশে আযীমে সমুন্নত। সাহাবায়ে ...
No comments:
Post a Comment