Showing posts with label সালাত বা নামাজের বিধিবিধান. Show all posts
Showing posts with label সালাত বা নামাজের বিধিবিধান. Show all posts

Monday, August 27, 2018

প্রশ্ন: আমাদের আশেপাশে কিছু মহিলা আছে যাদেরকে নামাজ পড়ার কথা বললে তারা উত্তর দেয়, এখনো নামাজের সময় হয় নি। বুড়ো হলে নামাজ পড়ব। এখন তাদের প্রতি আমাদের কী করণীয় আছে?

প্রশ্ন: আমাদের আশেপাশে কিছু মহিলা আছে যাদেরকে নামাজ পড়ার কথা বললে তারা উত্তর দেয়, এখনো নামাজের সময় হয় নি। বুড়ো হলে নামাজ পড়ব। এখন তাদের প্রতি আমাদের কী করণীয় আছে?

উত্তর:

যারা বলে বুড়ো হলে নামায পড়বে শয়তান তাদের মন-মস্তিস্ক বিকৃত করে রেখেছে অথবা প্রবৃত্তির অন্ধ অনুসরবে ডুবে আছে। এরা কি জানে, তারা কত দিন বাঁচবে? কত যুবক/যুবতী তাদের উচ্ছল যৌবনের সীমা অতিক্রম করার পূর্বেই দুনিয়া ছেড়ে চলে গেছে! প্রতিদিন এগুলো তারা দেখছে। তাহলে কোন যুক্তিতে তারা বলে বুড়ো হলে নামায পড়ব?!

Sunday, July 1, 2018

বে-নামাযী / আধা নামাযীর বিধান .

বে-নামাযী / আধা নামাযীর বিধান .
=============================
বে-নামাযীর বিধান সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে, বে-নামাযী কাকে বলে।
এর সহজ উত্তর হলঃ যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে।
একটা বিষয় খুব ভাল ভাবে বুঝে নিতে হবে যে, নামাযী শুধুমাত্র ঐ ব্যক্তিকেই বলা যায় যে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে। আমাদের দেশে অজ্ঞ মুসলিমরা নিজেদেরকে নামাযী ভাবে। কেননা তাদের কেউ কেউ জুম্মা পড়া মুসলিম। কেউ কেউ ২ ঈদ পড়া মুসলিম। অথচ তারাও কিন্তু ইসলামের দৃষ্টিতে বে-নামাযী বলেই গণ্য। তারা নিজেকে বে-নামাযী মনে করে না বরং নামাযী-ই মনে করে – এটি আসলে তাদের অজ্ঞতা।
আমাদের দেশে বে-নামাযীদের একটি বড় অজুহাত হচ্ছে- তাদেরকে সালাতের কথা বললেই তাদের কাপড় খারাপ থাকে। বে-নামাযীদের যত কাপড় খারাপ থাকে কোন নারীরও মনে হয় এত শরীর নাপাক থাকে না।
এখন যে শুধুমাত্র জুম্মা পড়া মুসুল্লি তার হিসাবটা লক্ষ্য করুন-

Tuesday, June 26, 2018

প্রশ্ন: অন্ধকার ঘরে কি নামাজ পড়া জায়েয আছে?

প্রশ্ন: অন্ধকার ঘরে কি নামাজ পড়া জায়েয আছে?
•••••••••••••••
উত্তর:
অন্ধকার ঘরে নামায আদায় করা জায়েয রয়েছে যদি কেবলার দিকে নামায পড়া হয়। নামাযের জন্য আলো থাকা শর্ত নয়। তাছাড়া একাধিক হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার ঘরে সালাত আদায় করেছেন।
▪আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন: এক রাতে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বিছানায় পাচ্ছিলাম না। তখন আমি আমার হাত দ্বারা তাঁকে খুঁজতে লাগলাম। তখন আমার হাত তার পদযুগলের উপর পতিত হল। তখন তাঁর পা খাড়া ছিল আর তিনি ছিলেন সিজদারত। তিনি বলছিলেন:

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...