সালাম ফিরানোর মাদ্ধমে নামাজ শেষ
সালাম
অতঃপর নবী মুবাশ্শির (সাঃ) তাশাহহুদ ও দুআ আদি পড়ে ডান দিকে মুখ ফিরিয়ে বলতেন,
اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله।
‘আস্সালা-মু আলাইকুম অরাহ্মাতুল্লা-হ্।’
অর্থাৎ, তোমাদের উপর শান্তি ও আল্লাহর করুণা বর্ষিত হোক।
তিনি এতটা মুখ ফিরাতেন যে, (পেছন থেকে) তাঁর ডান গালের শুভ্রতা দেখা যেত। অতঃপর বাম দিকে মুখ ফিরিয়ে অনুরুপ বলে সালাম ফিরতেন। আর এতেও তাঁর বাম গালের শুভ্রতা (পেছন থেকে) দেখা যেত। (মুসলিম, সহীহ ৫৮২, আবূদাঊদ, সুনান ৯৯৬ নং, নাসাঈ, সুনান)
কখনো কখনো তিনি