কাউকে লা’নত বা অভিসম্পাত করা
কোন বস্ত্ত বা ব্যক্তিকে লা’নত বা অভিসম্পাত করা আরেকটি কবীরা গুনাহ্। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে লা’নত করা তাকে হত্যা করার সমতুল্য বলে আখ্যায়িত করেছেন।
সাবিত বিন্ যাহ্হাক (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
সাবিত বিন্ যাহ্হাক (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
وَمَنْ لَعَنَ مُؤْمِنًا فَهُوَ كَقَتْلِهِ.
‘‘কোন ঈমানদার ব্যক্তিকে লা’নত করা তাকে হত্যা করার সমতুল্য’’। (বুখারী ৬০৪৭)