সালাম কি শুধু আলেম-ওলামা, মুরুব্বীরা, শিক্ষক-ওস্তাদ, পিতামাতা ও শ্বশুর-শ্বাশুড়িরাই পাবে? ছোটরাই কি শুধু বড়দের সালাম দিবে?
প্রথম ভাগঃ ইসলামিক অভিবাদন ও এর ক্ষেত্র
بِسْمِ اللَّهِ، إِنَّ الْحَمْدَ لِلّٰهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ،
বিসমিল্লা-হি, ইন্নালহামদুলিল্লাহ, ওয়াসসালাতু, ওয়াসসালা-মু, ‘আলা রাসূলিল্লা-হি। [আল্লাহ্র নামে (শুরু করছি), নিশ্চয়ই; সকল প্রশংসার আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহ্র রাসুলের উপর]
আব্দুল্লাহ ইবনে আমর (রা:) হতে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা:) কে জিজ্ঞাসা করে: ইসলামের কোন আদর্শটি সর্বোত্তম? তিনি বললেন: তুমি খাদ্য খাওয়াবে ও চেনা-অচেনা সবাইকে সালাম দিবে।” [বুখারী হাদিস নম্বর ১২ শব্দগুলি তার ও মুসলিম হাদিস নম্বর ৩৯]
আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন: রসূলুল্লাহ (সা:) বলেছেন
