হিদায়াত ব্যাপারটা অন্তরের স্থায়ী কোন অবস্থা না। জাহেলিয়াত থেকে দ্বীনের বুঝ পেয়ে ইসলামে ফিরে আসা মানেই একটা মানুষ ইসলামে টিকে থাকবে তার কোন গ্যারান্টি নেই। অনেক মানুষ ইসলামকে পাবার জন্য কঠিন ত্যাগ, পরীক্ষার মধ্য দিয়ে আসে তো কেউ বা আবার অনেকটা কম চেষ্টায়ই হিদায়াত পেয়ে যায়।
.
আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন, অন্তর্চক্ষু খুলে দিয়ে এই জীবনটাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত তা হাতে কলমে অদৃশ্য উপায়ে শিখিয়ে দেন। কিন্তু এই হিদায়াত মানেই, ঈমান নিয়ে মরতে পারার আগাম সার্টিফিকেট নয়।
.
একটা ভাব সম্প্রসারণ ছোটবেলায় আমরা পড়েছিলাম, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হিদায়াতের ক্ষেত্রেও ব্যাপারটা তাই ই। হিদায়াত পাওয়া কঠিন তা সত্য, তবে সেই হিদায়াত নিয়ে প্রতি মুহূর্ত টিকে থাকা এবং তা নিয়ে মৃত্যুবরণ করতে পারা এক বিশাল চ্যালেঞ্জ। ইতিহাসের দিকে ফিরে তাকালে এমন অজস্র নজির পাওয়া যাবে, যেই লোকটাকে মানুষ আল্লাহর অনেক নিকট বান্দা ভাবতো সেও দ্বীন থেকে ফিরে গেছে, শয়তানের কোন ধোঁকায় পড়ে, বা নফসের ক্রমাগত অনুসরণ করতে করতে!
.
আত্মার পরিচর্যা এক চলমান প্রক্রিয়া,
তিন বেলা না খেলে যেমন আমাদের হয়না, তেমনি আত্মাকে
প্রতিনিয়ত ইবাদত (বাধ্যতামূলক এবং ঐচ্ছিক) না খাওয়ালে আত্মা দুর্বল হয়ে
পড়ে। কাপড়ে ময়লা লাগার সাথে সাথে না ধুলে যেমন দাগ বসে যায়, তেমনি
পাপের দাগ অন্তরে পড়লে তা না তওবা করে ফিরে আসলে অন্তরকে অনুভূতিহীন করে
তোলে ধীরে ধীরে।
.
লাগাতার গোপন পাপ করতে থাকলে, তওবার শর্ত পূরণ না করলে হিদায়াতপ্রাপ্ত আত্মাও এক সময় শূণ্য হয়ে পড়ে, উপলব্ধি ক্ষমতা হারিয়ে ফেলে, পাপে মজে যায়, ইবাদতের স্বাদ চলে যায়, আল্লাহর বড়ত্ব, তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে এক অদ্ভূত অবস্থায় পরিণত হয়।
দু:খের ব্যাপার হলো, হিদায়াতের ফলে তার যে বাহ্যিক পরিবর্তন এসেছিল, তা দেখে মানুষ তাকে বড় পরহেজগার, মুত্তাকী মনে করতে থাকে। অথচ সেই মানুষটা ভেতরে ভেতরে পরাজিত সৈনিকের মত হার মানতে মানতে অন্তরের দ্বীনি পরিবেশ হারিয়ে ফেলে।
.
এমন করুণ অবস্থায়, সে যদি সব ছেড়েছুড়ে ফিরে না আসে, খাটি তওবা না করে তবে হয়তো এক সময় সে হিদায়াত হারিয়ে আবারো সেই জাহান্নামী গন্তব্যের দিকে ফিরে যায়! এর চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে, যাকে আল্লাহ হিদায়াত দিয়েছেন আর সে নিজ হাতে গলা টিপে সেই হিদায়াত হত্যা করে স্বেচ্ছায় জাহান্নাম কে বেছে নিয়েছে!
.
ওগো, আল্লাহ কখনো যেনো এমন লোকদের অন্তর্ভুক্ত না করো, যারা হিদায়াত পেয়ে নিজেদের নফসের দাসত্বে হিদায়াত হারিয়ে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে। "ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব সাব্বিত ক্বালবি, 'আলা দ্বীনিক!
.
প্রতিটা মুহূর্ত এক একটা সুযোগ বা এক একটা ফাঁদ, আল্লাহর কাছে যাওয়ার বা আল্লাহর কাছ থেকে দূরে ছিটকে পড়ার! আল্লাহ, হিদায়াত যখন দিয়েছো, হিদায়াতসহ ঈমান নিয়েই যেনো মরতে পারি। তুমি ছাড়া এই অস্তিত্ব অর্থহীন!
_____
.
.
দ্বীনের উপর সবসময় অটল থাকার দু'আঃ
" يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ "
উচ্চারণঃ "ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আ'লা দ্বীনিক"
অর্থঃ "হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।" (তিরমিযি, হা/২১৪০; ইবনু মাজাহ, হা/৩৮৩৪)
কপি পোষ্ট
Saturday, August 25, 2018
Subscribe to:
Post Comments (Atom)
প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?
প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...
-
প্রশ্ন:-স্ত্রীদেরকে কি স্বামীর বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে? ~~~~ সূরা আন নিসা'র ১নং আয়াতে আল্লাহপাক উল্লেখ করেছেন: يَا أَيُ...
-
১০১. সুরাহ আল করিয়াহ(1-11) 101.সুরাহ আল করিয়াহ(1-11) ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু করছি আল্লাহর নাম...
-
সালাত বা নামায কায়েম হবে কিভাবে? মহান আল্লাহ কুরআন মাজীদে ও তাঁর রসূলের মুখে আমাদেরকে নামায পড়তে ও কায়েম করতে বলেছেন। সুতরাং নামায পড়াই...
-
নামাজ জমা বিষয়ক অন্যান্য জরুরী মাসায়েলঃ জ্ঞাতব্য যে, ত্বরান্বিত জমা (তাক্বদীম) অপেক্ষা (কষ্ট না হলে) বিলম্বিত (তা’খীর) জমাই উত্তম। এ ছাড়া য...
-
কুরবানীর একাংশে আকিকা দেওয়া বৈধ কি ? আল্ হামদুলিল্লাহি রাব্বিল্ আলামীন, ওয়াস্ স্বালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিহিল্ কারীম। আম্মা বাদঃ অত...
-
রাসূল অবমাননার পরিণাম ও শাস্তি: আমাদের করণীয় إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد: আল্লাহ তা‘আল...
-
যোহর ও আসরে নিরবে আর মাগরিব, ইশা ও ফজরে সরবে কিরাত পাঠের কারণ কি? ~~~~~~~~ প্রশ্ন: পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যে তিন ওয়াক্ত নামাযে আওয়াজ করে এব...
-
নামের শেষে অনেকে জিহাদী, ইউসুফী, ফারুকী, ছিদ্দীক্বী, আনছারী, কুরায়শী যুক্ত করেন, যা তার মূল নামের অংশ নয়। বিষয়টি কতটুকু শরী‘আতসম্মত? -আ...
-
হালাল ও হারাম উপার্জন, ইসলামী দৃষ্টিকোণঃ উপার্জন: ইসলামী দৃষ্টিকোণ إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما ب...
-
অনেক স্বর্ণের দোকানদার ব্যবহৃত (ভাঙ্গাচূরা) স্বর্ণ ক্রয়ের কারবার করে, অতঃপর তা নিয়ে স্বর্ণ ব্যবসায়ীর নিকটে যায় এবং সমান সমান ওজনে তৈরি করা...
No comments:
Post a Comment