সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
কেউ এমন আছে কি যার মনে উন্নতির খায়েশ নেই? এগিয়ে যাবার ইচ্ছে নেই?
সম্মান, সুখ্যাতি ও সম্পদ লাভের আকাঙ্ক্ষা নেই? অবশ্যই না। সবাই চায় জীবনে
সফল হতে, প্রাপ্তির আনন্দে অবগাহন করতে। তবে হাজারো লাখো মানুষ আছে যারা
শুধু উন্নতির চিন্তাই করে, হদয়ে কেবল স্বপ্নের জালই বোনে; কিন্তু সফলতা
তাদের পদ চুম্বন করে না। সাফল্যের সোনার হরিণ তাদের কাছে ধরা দেয় না। আমরা
কি কখনো ভেবে দেখেছি কেন এমন হয়? পৃথিবীতে যারা সফলতার শীর্ষে আরোহণ
করেছেন তারা কি ভিন্ন গ্রহের কেউ?